• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ আটক সিংড়ায় সার ডিলারদের কড়া বার্তা এমপির, সিন্ডিকেট করলে ছাড় নয় পাটগ্রাম-হাতীবান্ধা সীমান্তে বিজিবি ও টাস্কফোর্সের অভিযানে ভারতীয় গরু, মাদক ও মালামাল আটক, ২ চোরাকারবারি গ্রেপ্তার ধামইরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা আধুনগর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ইউএনও বায়েজিদ-বিন-আখন্দ পাঁচবিবিতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

জগন্নাথপুরে কার ও মিশুক সংঘর্ষে আহত- ৫

Reporter Name / ১৩৩ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
জগন্নাথপুর টু বিশ্বনাথ প্রধান সড়কে দ্রুতগতির একটি অটো চালিত মিশুক গাড়ির সাথে প্রাইভেট কারের (কার) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় উভয় গাড়ির চালক ও যাত্রীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) বিকেল আনুমানিক দুইটার দিকে জগন্নাথপুর পৌরসভারিয়ার অধীন হবিবপুর শাহবাড়ি এলাকার মেইন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর এলাকা থেকে একটি অটো চালিত মিশুক গাড়ি যাত্রী নিয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে আসছিল। মিশুকটিতে থাকা যাত্রীরা রোগী দেখানোর উদ্দেশ্যে হাসপাতালে যাচ্ছিলেন। অপরদিকে, একটি প্রাইভেট কার হাসপাতাল থেকে ভবের বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে ঘটনাস্থলে পৌঁছালে উভয় গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে কারে থাকা যাত্রী ও চালকের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় আহতরা হলেন, নুর গনি (৫৫) বাড়ি আটঘর এলাকা। তার সাথে থাকা ছেলে ও ভাগিনাও আহত হন। দুর্ঘটনায় নুর গনির নাকের হাড় দেবে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। অটো চালিত মিশুক গাড়ির চালক মতিন মিয়া (৫৭)। তার বাড়ি সৈয়দপুর বুধরাইল গ্রাম। সংঘর্ষে তিনি বুকে ও পায়ে আঘাত পেয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে নুর গনির নাকের হাড় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে এবং মিশুক চালক মতিন মিয়া বুক ও পায়ে আঘাত পেয়েছেন।
গাড়িতে থাকা যাত্রীরা অভিযোগ করে জানান, রাস্তায় অন্য কোনো যানবাহন না থাকা সত্ত্বেও অটো চালিত মিশুক চালকের বেপরোয়া ও অপরিকল্পিত ড্রাইভ করার কারণে এই দুর্ঘটনা ঘটে। সম্পূর্ণ দোষ মিশুক চালকের ছিল বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd