• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সভাপতি নির্বাচিত হওয়ায় ধনঞ্জয় রায়কে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী দুলু নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু আজকের জনকথা’য় সংবাদ প্রকাশের পর প্রক্সি দেওয়া শিক্ষক জুয়েল রানা সাময়িক বরখাস্ত সিংগাইরে অসহায় দু:স্থ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত গল্প: অট্টহাসির শবযাত্রা রংপুর মেট্রোপলিটন পুলিশের তিন মাসের কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং

জগন্নাথপুরে জাতীয় প্রাণিসপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী আলোচনা সভা ২০২৫ উদ্বোধন

Reporter Name / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

 

শাহ্ ফুজায়েল আহমদ, বিশেষ প্রতিনিধি:

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ।

অনুষ্ঠানের শুরুতে জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের খাদেম শফিকুল ইসলাম পবিত্র কুরআন তেলাওয়াত করেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ গীতা পাঠ করেন। আলোচনায় বক্তব্য রাখেন সাংবাদিক শাহজাহান মিয়া, সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ এবং সফল খামারি হারিছ উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে একটি বর্ণাঢ্য র‍্যালি শেষে অতিথিবৃন্দ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তা, পশুখাদ্য ও ওষুধ বিক্রেতাসহ বিভিন্ন সংশ্লিষ্টদের সম্মাননা সনদ ও সম্মানি প্রদান করা হয়। পাশাপাশি সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

প্রাণিসম্পদ উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং জনগণের মাঝে দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তির গুরুত্ব তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজিত এই জাতীয় প্রাণিসপ্তাহ ২০২৫ আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd