• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার – ১ বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম সিদ্দিকী, পৌর জামায়াতের আমীর আক্তার ফারুক নির্বাচিত কবিতা: আমার রাজকন্যা প্রান্তি প্রাথমিক শিক্ষায় ১৫ বছরের রূপরেখা চান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় স্কুলছাত্রীকে অপহরণ, পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রূপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি পালিত চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে এস্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১ পাটগ্রাম সীমান্তে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে ঠেলে পাঠাল বিএসএফ

বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম সিদ্দিকী, পৌর জামায়াতের আমীর আক্তার ফারুক নির্বাচিত

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী ও পৌরসভায় এইচ এম আক্তার ফারুক ২০২৭-২৮ সেশনের জন্য পুনরায় আমীর নির্বাচিত হয়েছেন।

গত ৬ নভেম্বর শুক্রবার উপজেলা ও পৌর জামায়াতের রুকনদের সর্বোচ্চ ভোটে তারা নির্বাচিত হন। গত ১৬ নভেম্বর সিলেটে জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান আনুষ্ঠানিকভাবে দুই আমীরকে শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত আমীরগণকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিজ নিজ শাখার রুকনদের মতামতের ভিত্তিতে উপজেলা ও পৌর কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছে দলের জেলা শাখা।

ছাত্র রাজনীতি থেকে উঠে আসা উপজেলা শাখার নবনির্বাচিত আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ও উপজেলা শাখার সেক্রেটারি। তিনি ২০০৩ সালে রুকন হিসেবে শপথ নেন। ২০০৪ সাল থেকে এক নাগাড়ে ৫ বছর ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি। দীর্ঘদিন উপজেলা জামায়াতের নায়েবে আমীরের দায়িত্ব পালনের পর ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ছিলেন আমীর। অন্যদিকে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ২০১৪ সালে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১৬ হাজারের অধিক ভোট পেয়ে স্থানীয় রাজনীতিতে চমক দেখান।

ছাত্র রাজনীতি থেকে উঠে আসা পৌর শাখার নবনির্বাচিত আমীর এইচ এম আক্তার ফারুক ছিলেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি, জেলা ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক, প্রকাশনা সম্পাদক ও দাওয়াহ বিষয়ক সম্পাদক। তিনি ১৯৯৮ সালে রুকন হিসেবে শপথ নেন। ১৯৯৯ সাল থেকে এক নাগাড়ে দীর্ঘ ১৪ বছর ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি। ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর। ২০২৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ছিলেন পৌর জামায়াতের নায়েব আমীর।

বিশ্বনাথ জামায়াতের অন্যতম উচ্চ শিক্ষিত রাজনীতিবিদ এইচ এম আক্তার ফারুক সিলেট আলিয়া মাদ্রাসা থেকে কামিল, এমসি কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি এবং ল-কলেজ থেকে এলএলবি পাস করেন। ২০২৩ সালে দেওকলস ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে ২য় স্থান লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd