ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রবিশস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রান্তিক কৃষকরা।
বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকদের পাশে থেকে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে নানামুখী প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বাংলাদেশের চালিকাশক্তি কৃষি।