• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাতকানিয়ার প্রভাবশালী আরেফাগং এর ৩ ভাড়াটিয়া সন্ত্রাসী কারাগারে, মা-মেয়ে পলাতক চট্টগ্রাম জেলা পুলিশের ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‘গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ —আল্লামা মামুনুল হক আধুনিক ও জবাবদিহিতামূলক রাণীশংকৈল উপজেলা পরিষদ গড়ার প্রত্যয়ে সোহরাব আলী সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া, মুখোমুখি প্রার্থী আব্দুল রশিদ পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ডিমলার কৃষকদের অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সিংগাইরে গোল্ডকাপের ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ

জগন্নাথপুরে মাদকাসক্ত ছেলের অমানবিক নির্যাতনের শিকার বৃদ্ধ পিতা

Reporter Name / ১১০ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদকাসক্ত ও সন্ত্রাসী প্রকৃতির এক ছেলের ধারাবাহিক ও অমানবিক নির্যাতনের শিকার হয়ে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এক বৃদ্ধ পিতা। অভিযুক্ত ছেলে মাদক সেবনের পাশাপাশি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় সন্ত্রাসী কায়দায় চলাফেরা করে এবং প্রতিনিয়ত বাবার ওপর হিংস্র ও আক্রমণাত্মকভাবে চড়াও হয় বলে অভিযোগ উঠেছে।

এই অবস্থা থেকে বাঁচতে এবং নিজের জীবনের নিরাপত্তা চেয়ে (রবিবার ৫ জুলাই) জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পিতা।

অভিযোগকারী পিতা হলেন জগন্নাথপুর উপজেলার পাঠলি ইউনিয়নের নন্দিরগাঁও গ্রামের মৃত শামছর আলীর ছেলে মো. বাবুল মিয়া।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল মিয়ার ছেলে কামরান মিয়া দীর্ঘদিন ধরে মরণনেশা ইয়াবায় আসক্ত। মাদক সেবনের টাকার জন্য সে প্রায়শই বাড়িতে ও বাইরে উগ্র রূপ ধারণ করে। সে এলাকায় সন্ত্রাসী কায়দায় বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে এবং প্রতিনিয়ত অত্যন্ত আক্রমণাত্মক অবস্থায় নিজের জন্মদাতা পিতার ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৩ জুলাই (শুক্রবার) অভিযুক্ত কামরান তার পিতার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী পিতা অত্যন্ত ক্ষোভ ও আর্তনাদ প্রকাশ করে জানান, মাদকাসক্ত ছেলের ক্রমাগত অত্যাচার, অস্ত্র প্রদর্শন ও প্রাণনাশের হুমকিতে বর্তমানে তিনি চরম প্রাণভয়ে দিন কাটাচ্ছেন। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি সালিশ-বিচারের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি; উল্টো ছেলের নির্যাতনের মাত্রা দিন দিন আরও ভয়ংকর রূপ ধারণ করেছে।

ভুক্তভোগী বাবুল মিয়া আর্তনাদ করে বলেন।
“আমি আমার নিজের ছেলের হাত থেকে বাঁচতে চাই। সে মাদক খেয়ে যেভাবে অস্ত্র নিয়ে আমার ওপর চড়াও হয়, তাতে যেকোনো সময় আমার বড় ধরনের ক্ষতি বা প্রাণহানি ঘটতে পারে।”

অবশেষে কোনো উপায় না পেয়ে রবিবার বাবুল মিয়া জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হন। লিখিত আবেদনে তিনি মাদকাসক্ত ও সন্ত্রাসী প্রকৃতির এই অন্যায়কারী ছেলের হাত থেকে বাঁচতে এবং নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে দোষী যুবকের বিরুদ্ধে দ্রুত আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd