• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona

জগন্নাথপুরে রহমান ফিলিং ষ্টেশনের উদ্বোধন

Reporter Name / ১০৭ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে রহমান ফিলিং ষ্টেশন উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই শুক্রবার দুপুরে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের পয়েন্টে রহমান ফিলিং ষ্টেশনের যাত্রা শুরু হয়েছে। রহমান ফিলিং ষ্টেশনের মালিক যুক্তরাজ্য প্রবাসী লতিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাওলানা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী। মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন, প্রবীণ মুরব্বী হাজী সুন্দর আলী, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম।
এ সময় নুরুল ইসলাম, লুৎফুর রহমান, কয়েছ উদ্দিন, হাজী চান মিয়া, আজমল হোসেন মিঠুসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফিলিং ষ্টেশনের মালিক যুক্তরাজ্য প্রবাসী লতিফুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বড়বড় শহরে অসখ্য ফিলিং ষ্টেশন রয়েছে। তবে জগন্নাথপুর উপজেলায় কোন ফিলিং ষ্টেশন না থাকায় দীর্ঘদিন ধরে অবর্ণনীয় দুর্ভোগে ভূগছেন জগন্নাথপুরের যানবাহন চালকেরা। এমনও হয়েছে, শুধু গাড়ির জ্বালালী তেল-গ্যাসের জন্য সিলেট ও সুনামগঞ্জে জগন্নাথপুর থেকে খালি গাড়ি নিয়ে যেতে হয় তাদের। তাই জগন্নাথপুরবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত প্রত্যাশা পূরণে রহমান ফিলিং ষ্টেশনের যাত্রা শুরু হয়েছে। রহমান ফিলিং ষ্টেশন পরিচালকারীদের মধ্যে আজমল হোসেন মিঠু আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী সপ্তাহের মধ্যে পুরোপুরি কার্যক্রম শুরু হয়ে যাবে। আর জ্বালানী তেল-গ্যাস সংকটে কষ্ট পেতে হবে না জগন্নাথপুরবাসীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd