• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ রাণীশংকৈল স্বেচ্ছাসেবক দলের সম্মেলনের পরও কমিটি ঘোষণা হয়নি, আলোচনায় পলাশ-মনোয়ার-শাওনসহ কয়েকজন লোহাগাড়া সমিতি চট্টগ্রামের ত্রাণ বিতরণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতাঃ  বিচ্ছেদ সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ

জগন্নাথপুরে শিয়ালের আতঙ্কে কাটছে রাত, হবিবপুর মাঝপাড়ায় আক্রান্ত একাধিক

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

 

মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর:

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরশহরের ৪নং ওয়ার্ডের হবিবপুর মাঝপাড়া গ্রামে হঠাৎ করে শিয়ালের আতঙ্ক দেখা দিয়েছে। সন্ধ্যার পর অন্ধকার নামলেই ঝোপঝাড় বা লোকচক্ষুর আড়াল থেকে অতর্কিত বের হয়ে সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে হিংস্র শিয়াল। কামড়ে ক্ষতবিক্ষত করছে শরীরের বিভিন্ন অংশ। এমন আকস্মিক ও ভয়াবহ ঘটনায় পুরো গ্রামজুড়ে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সন্ধ্যার পর গ্রামের রাস্তাঘাট বা নির্জন স্থানে শিয়ালের আনাগোনা বেড়ে গেছে। পথচারী বা সাধারণ মানুষ একা পেলেই শিয়াল আক্রমণ করে বসছে এবং মুহূর্তের মধ্যে শরীরের বিভিন্ন স্থানে কামড় বসিয়ে পালিয়ে যাচ্ছে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ব্যবসায়ী শাহ নুর জানান, “আমাদের গ্রামের বেশ কয়েকজন মানুষ ইতিমধ্যেই শিয়ালের কামড়ে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে অনেকেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সন্ধ্যার পর বাইরে বের হতে সবাই ভয় পাচ্ছেন, পুরো গ্রামের মানুষ এখন চরম আতঙ্কের মাঝে রাত কাটাচ্ছেন।”
হঠাৎ করে শিয়ালের এমন হিংস্র আচরণে গ্রামের শিশু, বৃদ্ধ এবং জরুরি প্রয়োজনে রাতে চলাচলকারী মানুষদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা এই শিয়ালের উপদ্রব থেকে বাঁচতে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd