জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) জগন্নাথপুর উপজেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি ও উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কমিটির সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু।
এতে আরও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির নেতা সাংবাদিক আলী জহুর, সাংবাদিক তৈয়বুর রহমান, সমাজকর্মী হিমানীষ দাস, সাইদুন্নুর প্রমুখ।
সভায় হাওর বাঁচাও আন্দোলন কমিটির জগন্নাথপুর পৌরসভা ও সকল ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে জোর দেওয়া হয়। এছাড়া আগামী বৈশাখ মাসে জগন্নাথপুর উপজেলার সকল হাওরের বোরো ফসল নির্বিঘ্নে কৃষকদের গোলায় তুলতে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি সম্পর্কে আলোচনা হয়।
পরে সভায় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সঈদ ও শান্তিগঞ্জ উপজেলা কমিটির সদস্য আবদুস শহিদ।