• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক পাটগ্রামে প্রমিলা ফুটবল খেলোয়াড়দের মাঝে বাইসাইকেল বিতরণ আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে হট্টগোল পাঁচবিবিতে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডিএনসির অভিযানে হেরোইনসহ একজন গ্রেপ্তার, পলাতক ১ জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটির মতবিনিময় সভা আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ

উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি:

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা কুড়িগ্রামের উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে সাত সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফকে সভাপতি এবং এম. মতলেবুর রহমান মঞ্জুকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক এনডিসি মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটির অন্য সদস্যরা হলেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং উলিপুর পৌরসভার প্রতিনিধি জাহিদ হোসেন।

জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনপত্রে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা এবং স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে।

‌এ বিষ‌য়ে কমিটির সদস্য সচিব এম. মতলেবুর রহমান মঞ্জু বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে স্থবিরতা ছিল। অ্যাডহক কমিটি অনুমোদনের মধ্য দিয়ে সেই স্থবিরতা কাটিয়ে খেলাধুলার কার্যক্রম সচল করার সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা এবং নতুন খেলোয়াড় তৈরি করাই তাঁদের লক্ষ্য। এ কার্যক্রম বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd