লালমনিরহাট প্রতিনিধি:
আলোকিত লালমনিরহাটের রূপকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি কর্তৃক পাটগ্রাম উপজেলার প্রমিলা ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে বাইসাইকেল উপহার হিসেবে প্রদান করা হয়।
২৮ নভেম্বর শনিবার সকালে উপহারের সাইকেলগুলো লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি খেলোয়াড়দের মাঝে উপহার সামগ্রী হিসেবে বিতরণ করেন। এ সময় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।