• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪ সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ আটক সিংড়ায় সার ডিলারদের কড়া বার্তা এমপির, সিন্ডিকেট করলে ছাড় নয়

জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক

Reporter Name / ৯০ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিগলটারি এলাকায় কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কচুকাটা বাজার এলাকার রশিদুলের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কৃষিজমির উর্বর মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে একদিকে ফসলি জমির উৎপাদনক্ষমতা হ্রাস পাচ্ছে, অন্যদিকে ভারী যানবাহনের চলাচলে এলাকার গ্রামীণ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
অভিযোগকারীদের দাবি, প্রতি ট্রাক্টর মাটি ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। নিয়মিত ট্রাক্টর চলাচলের ফলে দিগলটারি এলাকার গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক বেহাল হয়ে পড়েছে। এতে প্রতিদিন চলাচলে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কৃষকরা।
এদিকে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে অভিযুক্ত রশিদুল অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সাংবাদিকদের দাবি, বক্তব্য নিতে গেলে তিনি বিভিন্ন আইনের ভয়ভীতি প্রদর্শন করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত রশিদুলের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
এ বিষয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, “কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়কের বিষয়টিও খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ, ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক সংস্কার এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd