সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার পূর্বতন কমিটি বাতিলক্রমে সংগঠনের গঠনতন্ত্রের ১৩ ধারা মোতাবেক ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে আরতি তালুকদার কলিকে আহ্বায়ক এবং বিমল বণিককে সদস্য সচিব করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত স্বাক্ষরিত এক প্যাডে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শ্রী সিদ্ধার্থ এষ বলাই, শ্রী বিমলাংশু রায়, অ্যাডভোকেট প্রণব কান্তি দাশ, অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, অ্যাডভোকেট বিমান কান্তি রায়, শ্রী নন্দন রায়, শ্রী সন্তোষ রায় সন্তোষ, শ্রী চঞ্চল কুমার লৌহ, শ্রী বিটু বড়ুয়া, ডেনিশ চক্রবর্তী, শ্রী সুমন সাহা, শ্রী বিধান চন্দ্র দাস, শ্রী রাহুল দে পাপলু, শ্রী বিপ্লব তালুকদার, শ্রী সুজিত দেব, শ্রী নির্মল চক্রবর্তী, শ্রী স্বপন সরকার, শ্রী সুমন দাশ সাগর ও শ্রী মিন্টু চৌধুরী।
নবগঠিত কমিটির সদস্য সচিব বিমল বণিক বলেন, নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। দীর্ঘকাল থেকে সুনামগঞ্জে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির যে নিদর্শন রয়েছে, তা অন্যান্য জেলার তুলনায় ব্যতিক্রম।
তিনি আরও বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে সুনামগঞ্জের সর্বস্তরের জনসাধারণ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করছি।