• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত পাটগ্রামে পৌর শহরের সড়ক ও অলিগলিতে অনিয়ন্ত্রিত অটোরিকশা ও ফুটপাত দখলের মহোৎসব নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ ও তরুণ নিহত দিরাই প্রতিদিন নামে অনিবন্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ কবিতাঃ ভালো বেসো না! সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রতিযোগিতা অনুষ্ঠিত কবিতা: অভাগীর ভাইফোঁটা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পাঁচবিবির রাধানগরে দীপাবলির মেলা বসেছে

জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন মামলায় এক আসামি গ্রেফতার

Reporter Name / ১৫০ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং লাখেরপাড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহার ভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার পর গোয়াইনঘাট থানার এসআই তানজিল আকন্দ উপজেলার লাখেরপাড় এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে (৪৩) আটক করেন।
আটক ব্যক্তি উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার নবাগত ওসি মো. মনিরুজ্জামান জানান,
অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত মান্নানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার দায়ের করা গোয়াইনঘাট থানার মামলা নং ৩(১২)২৫–এর ভিত্তিতে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ১৫ (১) ধারা অনুযায়ী গত ৪ ডিসেম্বর মামলাটি দায়ের করা হয়।
মামলায় গ্রেফতারকৃত মান্নানসহ ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, ইজারা বহির্ভূত এলাকা থেকে যন্ত্রদানব ব্যবহার করে বালু উত্তোলনের ফলে মসজিদ, বসতবাড়ি ও জনসম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলনের ফলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি জনসম্পদও ঝুঁকির মুখে পড়ে। আমরা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালাচ্ছি। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
অবৈধ ভাবে উত্তোলন প্রতিরোধে যৌথ অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd