ব্যুরো প্রধান,ময়মনসিংহ:
ময়মনসিংহে কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা উন্নয়নের পাশাপাশি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় তরুণদের সম্পৃক্ততা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে পৃথক দুটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রমের আওতায় ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স (২০২৬-২৭)-এর শুভ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ময়মনসিংহের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
এদিকে, একই দিনে একই স্থানে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় তরুণদের সম্পৃক্ততা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ‘Youth Facilitator Capacity Building Training on Waste Segregation, Recycling, Safety Protocols, and Community Mobilization’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘Eco-Clean Mymensingh: Youth-Led Integrated Action for Plastic Waste Management, Micro-Gardening, and Civic Advocacy’ শীর্ষক উদ্যোগের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
প্রশিক্ষণ কর্মসূচি দুটির মাধ্যমে একদিকে কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা উন্নয়ন, অন্যদিকে প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার, নিরাপত্তা প্রোটোকল অনুসরণ এবং জনসম্পৃক্ততা কার্যক্রমে তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের বিষয়গুলো গুরুত্ব পায়।