• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুন-কে ফুলেল শুভেচ্ছা জানালেন মুর্শেদুল ইসলাম জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা ময়মনসিংহে সাক্ষরতা ও কর্মদক্ষতা উন্নয়ন এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় তরুণদের প্রশিক্ষণ উদ্বোধন ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার দুই ম্যাচ অনুষ্ঠিত, কোয়ার্টার ফাইনালে হালুয়াঘাট ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ময়মনসিংহে শ্যামা পূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের সঙ্গে পূজা উদযাপন কমিটির মতবিনিময় যশোর থেকে আগত শিল্প-সংস্কৃতিমনা অতিথিদের পদচারণায় মুখর খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা ডেঙ্গু প্রতিরোধে নেত্রকোণায় সচেতনতামূলক র‍্যালি ও প্রচারপত্র বিতরণ সাবেক এমপি এমএ মান্নানের বিরুদ্ধে ল্যাপটপ চুরি মামলা, চার্জশিট দেয়নি পুলিশ জগন্নাথপুরে সৈয়দ রেজওয়ান আহমদ ও শাহজাহান মিয়ার জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি পাঁচবিবিতে হা-ডু-ডু খেলার উদ্বোধন

ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার দুই ম্যাচ অনুষ্ঠিত, কোয়ার্টার ফাইনালে হালুয়াঘাট ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
“যুক্তিতে মুক্তি—সত্যের জয়, বিতর্কে গড়ি আগামীর পরিচয়” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর রাউন্ড অব সিক্সটিনের দুটি জমজমাট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২ নভেম্বর ২০২৬) গভঃ ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হয় হালুয়াঘাট উপজেলা ও ধোবাউড়া উপজেলা। দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে গৌরীপুর উপজেলা ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান।
প্রথম ম্যাচের বিতর্কের বিষয় ছিল, “শিক্ষার্থীদের মানবিক ও শারীরিক বিকাশে খেলাধুলা পরীক্ষার ফলাফলের মতোই গুরুত্বপূর্ণ।” দ্বিতীয় ম্যাচের বিষয় ছিল, “অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতাই শিক্ষার্থীদের স্বাভাবিক সৃজনশীলতাকে বিনষ্ট করছে।”
উভয় ম্যাচেই প্রতিযোগী দলগুলোর যুক্তিনির্ভর বক্তব্য, তথ্যসমৃদ্ধ উপস্থাপনা, ক্ষুরধার পাল্টা যুক্তি এবং তাৎক্ষণিক বুদ্ধিমত্তার প্রকাশে পুরো অডিটোরিয়াম প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক শেষে প্রথম ম্যাচে হালুয়াঘাট উপজেলা এবং দ্বিতীয় ম্যাচে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর জন্য জেলা প্রশাসন, ময়মনসিংহের পক্ষ থেকে আকর্ষণীয় উপহারের ব্যবস্থা করা হয়। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও আনন্দময় ও স্মরণীয় হয়ে ওঠে।
এদিকে, আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে রাউন্ড অব সিক্সটিনের আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা উপভোগ করতে সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd