• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চন্দনাইশে বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ঠাকুরগাঁও জেলা ট্রাফিক অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার বেলাল হোসেন কানাডায় গত মাসে ৬৮,০০০ চাকরি হারিয়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান কানাডার প্রতিবেদন হরিপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর মৃত্যু, দাফনের অনুমতি দিল পুলিশ চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ ​খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান: মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় পুলিশ সুপারের থানার পুলিশ সদস্যদের অপরাধ প্রতিরোধে বিশেষ নির্দেশনা দিলেন পুলিশ সুপার ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ মামলায় জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক এম বাদল খন্দকারের পিতা মরহুম এম নাজিম উদ্দীনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল বিশ্বনাথ সরকারি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক আবুল কাশেম

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ মামলায় জরিমানা ৬৫০০ টাকা

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ঝালকাঠিতে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে ময়লা-আবর্জনা ফেলে রাখার দায়ে চারটি মামলায় মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অভিযানের উদ্দেশ্যে একটি র‍্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এসময় শহরের ফায়ার সার্ভিস মোড়, রোনালস রোড, প্রেসক্লাবের সামনের এলাকা, পৌর সিটি পার্ক ও এর আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা, সিনিয়র সহকারী কমিশনার মো. উবায়দুর রহমান সাহেল এবং সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ নাসিমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সচেতন নাগরিকেরা অংশ নেন।

অভিযান চলাকালে শহরের বিভিন্ন স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ, দোকান ও অফিসের সামনে অপ্রয়োজনীয় কাগজপত্রসহ ময়লা-আবর্জনা, জমে থাকা পনির জন্য আইন অনুযায়ী চারটি মামলায় মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি বাড়িঘর, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। এ জন্য জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এককভাবে কারও পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়।

জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুর বিস্তার রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম এবং পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার কথা জানায় জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd