• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাতকানিয়ার প্রভাবশালী আরেফাগং এর ৩ ভাড়াটিয়া সন্ত্রাসী কারাগারে, মা-মেয়ে পলাতক চট্টগ্রাম জেলা পুলিশের ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‘গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ —আল্লামা মামুনুল হক আধুনিক ও জবাবদিহিতামূলক রাণীশংকৈল উপজেলা পরিষদ গড়ার প্রত্যয়ে সোহরাব আলী সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া, মুখোমুখি প্রার্থী আব্দুল রশিদ পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ডিমলার কৃষকদের অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সিংগাইরে গোল্ডকাপের ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ

টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ

Reporter Name / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

টানা দুই-তিন দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অব্যাহত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে নদী-খালগুলোর পানি বৃদ্ধি পেয়ে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, সাতকানিয়া কোর্ট রোড এলাকায় ডলু খালের পানি ঢুকে পড়েছে। সাতকানিয়া কলেজ রোডেও ভারী বর্ষণ ও ডলু খালের পানির চাপে বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে। গোয়াজর পাড়া যাওয়ার সড়কের একটি অংশ ভেঙে যাওয়ায় স্থানীয়দের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। চারদিকে এখন শুধু পানি আর পানি—যেদিকে চোখ যায়, সেদিকেই দেখা মিলছে জলাবদ্ধতার চিত্র। সাতকানিয়া সরকারি কলেজে ঢুকে পড়েছে বন্যার পানি।

এদিকে সাতকানিয়া চৌকি আদালত মাঠেও পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আদালত প্রাঙ্গণে পানি প্রবেশ করায় বিচার কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্টদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। অনেক এলাকায় মানুষ পানিবন্দি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও কোথাও দেখা গেছে, পানির মধ্যে জাল নিয়ে মাছ ধরতে ব্যস্ত স্থানীয়রা। তবে আনন্দের চেয়ে তাদের চোখেমুখে ছিল অনিশ্চয়তা ও উদ্বেগ।

অন্যদিকে লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকায়ও ডলু খালের পানি লোকালয়ে ঢুকে পড়েছে বলে জানা গেছে। এতে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যেসব পরিবারের গৃহপালিত পশু রয়েছে, তারা পড়েছেন চরম দুশ্চিন্তায়। বন্যার পানি বাড়িঘরে প্রবেশ করলে মানুষের পাশাপাশি এসব পশুরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই দ্রুত গৃহপালিত পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাংবাদিক কলিম উল্লাহ জানান, আমিরাবাদ গোলাম বারী উচ্চ বিদ্যালয় এর পূর্ব পাশে মাহলদার পাড়া, খুলু হাজির পাড়া এলাকায় বন্যা পানি ঢুকে পড়েছে। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহের দিকে যাচ্ছে।

সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ এখনো ভুলতে পারেনি ২০২৩ সালের ভয়াবহ বন্যার স্মৃতি। সে সময় পানির ভয়াল রূপে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছিলেন হাজারো মানুষ। চলতি বন্যা পরিস্থিতি সেই দুঃসহ স্মৃতিকে আবারও মনে করিয়ে দিচ্ছে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। তাই প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বৃদ্ধি ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd