• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাতকানিয়ার প্রভাবশালী আরেফাগং এর ৩ ভাড়াটিয়া সন্ত্রাসী কারাগারে, মা-মেয়ে পলাতক চট্টগ্রাম জেলা পুলিশের ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‘গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ —আল্লামা মামুনুল হক আধুনিক ও জবাবদিহিতামূলক রাণীশংকৈল উপজেলা পরিষদ গড়ার প্রত্যয়ে সোহরাব আলী সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া, মুখোমুখি প্রার্থী আব্দুল রশিদ পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ডিমলার কৃষকদের অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সিংগাইরে গোল্ডকাপের ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ

ঠাকুরগাঁওয়ে ১১৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেফতার ২

Reporter Name / ৮১ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কিসমত ভৈষা গ্রামে অভিযান চালিয়ে প্রায় ১১৫ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। এ ঘটনায় মূর্তিটি চোরাচালানের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩-এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, অভিযানে কিসমত ভৈষা গ্রামের মো. হাসান আহাম্মদের বসতবাড়ির গোয়ালঘর থেকে একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মূর্তিটির ওজন প্রায় ১১৫ কেজি। এর মাথার অংশের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি এবং নিচের অংশের দৈর্ঘ্য ১৬ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি। মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা।

এ ঘটনায় কিসমত ভৈষা গ্রামের মো. হাসান আহাম্মদ (২৬) এবং নন্দগাঁও (মুন্সিপাড়া) এলাকার মো. নাজমুল (৬৪)-কে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পরের যোগসাজশে মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd