• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা

ডিমলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে বুড়ি তিস্তায় গোসলে নেমে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

Reporter Name / ১০১ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী:

নীলফামারীর ডিমলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে বুড়ি তিস্তা নদীতে গোসল করতে নেমে মোছা. সাওদা উম্মে হাবিবা (১২) নামে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শৈল্লারঘাট এলাকার বুড়ি তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাওদা উম্মে হাবিবা ময়মনসিংহের ফুলপুর উপজেলার দেওখালী এলাকার প্রবাসী মো. সাইফুদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ডিমলা উপজেলার শৈল্লারঘাট এলাকার তাঁর সম্পর্কীয় নানা বিদ্যুৎ মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার বিকেলে সাওদা তাঁর মা ও কলেজপড়ুয়া বড় বোনের সঙ্গে বুড়ি তিস্তা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার না জানার কারণে তিনি নদীর গভীর পানিতে তলিয়ে যান। এ সময় তাঁর মা ও বড় বোনের চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর নদী থেকে সাওদাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd