• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে আটক এক, মোবাইল কোর্টে ১০ দিনের কারাদণ্ড ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত নেত্রকোণায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ শেরপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন: র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ ‎জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে খুলনায় নানা আয়োজন বিশ্বনাথে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্বনাথে আনন্দ মিছিল-পথসভা

ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার

Reporter Name / ৩১ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

 

স্টাফ রিপোর্টার, নীলফামারী:

নীলফামারীর ডিমলায় বিশেষ অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আবু তাহের (২৩) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ ৩৫০ টাকা উদ্ধার করা হয়।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) সূত্রে জানা যায়, ২ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে ডিমলা থানাধীন থানারহাট বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ইয়াবাসহ আবু তাহেরকে হাতেনাতে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ ৩৫০ টাকা জব্দ করে বিজিবি।
উদ্ধার করা ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২১ হাজার ৯৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তি ও উদ্ধার করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd