মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোণায় ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
গত রোববার (১ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, নেত্রকোণার আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা।
ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রাপ্য ক্ষতিপূরণ প্রদান এবং তাঁদের আর্থিক ক্ষতি কিছুটা লাঘব করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
জেলা প্রশাসন, নেত্রকোণার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।