• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

ডিমলায় জমি দখলে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name / ১৫৫ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর ডিমলা টেপাখড়িবাড়ী ইউনিয়নে জমি দখল, ভয়ভীতি, হামলা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে (১০ডিসেম্বর) বুধবার দুপুরে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার ২/৩ শত মানুষ অংশ গ্রহন করেন।এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মুসা ভান্ডারী,সাইফুদ্দিন, চান মিয়া, খোরশেদ আলী জরিনা বেগম রমিচা বেগম সহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয়ভাবে প্রভাব বিস্তারের লক্ষ্যে আওয়ামীলীগের নেতা মোতালেব হোসেন পাঞ্চু মল্লিক বাহিনী দীর্ঘদিন ধরে চরের ব্যক্তিমালিকানা জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে। দলিল জালিয়াতি, হুমকি-ধামকি এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নিরীহ মানুষকে জিম্মি করে রাখছে বলে অভিযোগ তোলা হয়। তাদের অভিযোগ, রাজনৈতিক সুরক্ষা পেয়েই তারা এলাকায় দুঃসাহসী হয়ে ওঠে এবং হামলা-মামলার ভয় দেখিয়ে বহু পরিবারকে ঘরছাড়া করেছে।
ভুক্তভোগীরা জানান, বারবার প্রশাসন ও স্থানীয় মহলের কাছে অভিযোগ জানালেও কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় দখলচেষ্টা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের ভাষ্য দিনের পর দিন হয়রানি, হুমকি ও চাপের মুখে আমরা নিজেদের জমিতে কাজ করতে পারছি না। আইনের শাসন থাকলে এ ধরনের দুঃসাহস কেউ দেখাতে পারে না।
গৃহবধু মালেকা বেগম বলেন, এই জমিই আমাদের বেঁচে থাকার ভরসা। এটা কেড়ে নিলে আমরা পথে বসে যাবো। তাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া উপায় নেই।
জমি দখলের নামে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।এ সময় তারা অবিলম্বে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ, দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং চরের জমির সুনির্দিষ্ট পরিমাপ নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন ভূমিদস্যুদের দৌরাত্ম্য বন্ধ করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd