• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের মেরুদণ্ডে অপারেশন ১১ নভেম্বর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করলেন সাবেক মেয়র মজিবুর রহমান

Reporter Name / ১৩১ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

 

শাকিল হোসেন, কালিয়াকৈর, (গাজীপুর) প্রতিনিধি:

 

তারেক রহমানের নির্দেশে গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান, গাজীপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী।

মঙ্গলবার সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং পার্কের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশক্রমে আমরা ক্ষতিগ্রস্ত পার্ক দেখতে এসেছি। দলের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা দেওয়া হবে।”

তিনি আরও বলেন, শিল্পকারখানায় এমন নাশকতামূলক হামলা এলাকার উন্নয়ন ও কর্মসংস্থানের পথে বড় বাধা সৃষ্টি করে। এসব ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

পরিদর্শনকালে দলীয় নেতা-কর্মী ছাড়াও গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd