• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত সিংগাইরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরীপানা অপসারণের শুভ উদ্বোধন ১৪ বছরের কিশোর ট্রলি চালকের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ সিঙ্গাপুর প্রবাসী দেশে ফিরেই সড়ক দুর্ঘটনায় আহত

দন্ত চিকিৎসা সেবার যাত্রা শুরু হলো লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

Reporter Name / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

 

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ নভেম্বর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বহুল প্রত্যাশিত দন্ত চিকিৎসা সেবা। স্থানীয় জনগণের মৌখিক ও দন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন এলাকাবাসী। প্রথম রোগী হিসেবে চিকিৎসা গ্রহণ করেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন। চিকিৎসা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জেন ডাঃ টিং মে এবং মেডিকেল টেকনোলজিস্ট ( ডেন্টাল) জনাব অজয়।
স্থানীয় এক শিক্ষক এই প্রতিবেদককে জানান,
“এতদিন লোহাগাড়ার মানুষকে দাঁতের উন্নত চিকিৎসার জন্য শহরে যেতে হতো। এখন থেকে এখানেই মানসম্মত দন্ত চিকিৎসা পাবেন সবাই। এটি আমাদের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত।এটি লোহাগাড়ার মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। এখন আর দাঁতের সমস্যায় শহরে দৌড়াতে হবে না।”
স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন এই সেবার মাধ্যমে লোহাগাড়ায় মৌলিক স্বাস্থ্যসেবার পরিধি আরও এক ধাপ এগিয়ে গেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd