• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা লোহাগাড়ায় স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ক্লাব কতৃক বইপাঠ ও হিস্ট্রি অলিম্পিয়াড-২৬ পরীক্ষা অনুষ্ঠিত আপন ভাইয়ের প্রতারণায় বাড়িছাড়া, রাস্তায় পড়ে ছিলেন অসুস্থ মহিদুল পাঁচবিবিতে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিস্থাপন উপলক্ষে দোয়া মাহফিল নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ অংহ্লা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন নবনিযুক্ত থানচির শিক্ষা অফিসার গোয়াইনঘাটে ইউএনওর নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কবিতা: রুখে দাঁড়াও নারী জাতি কবিতাঃ দেবী দুর্গার আগমন

দীর্ঘ নয় বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, কাউন্সিলর করা হয়নি সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলখাটা নেতাকর্মীদের

Reporter Name / ১৫৬ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

দীর্ঘ প্রায় নয় বছর পর আগামীকাল শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপি’র ত্রী–বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে শুরু হয়েছে পাল্টাপাল্টি নানা অভিযোগ ও অনিয়মের কথা। সঠিকভাবে কাউন্সিলর না করা এমনকি গঠনতন্ত্র বহির্ভূত ও অমান্য সংক্রান্ত গুরুতর অভিযোগ ও উঠে এসেছে জেলার শীর্ষ নেতার বিরুদ্ধে।

সম্মেলন সফল করার লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে। জেলার ১৩ উপজেলা সহ বিভিন্ন শাখা থেকে কাউন্সিলর করা হয়েছে ২ হাজার ৯০ জনকে। তবে কাউন্সিলর করা হয়নি জেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ জনাবঃ– হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক,এম,পি জনাবজনাবঃ-মাসুদ হিলালী, সাবেক সাধারণ সম্পাদক,সাবেক ভিপি মোঃ-ওয়ালীউল্লাহ রাব্বানী, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক এ্যাডভোকেট মোঃ–ফজলুর রহমান শিকদার সহ আওয়ামী লীগ আমলে জেল-জুলুম ও নানাভাবে নির্যাতিত অনেকেই।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাবেক এম,পি জনাব.মাসুদ হিলালী সাহেব বলেন,তারা যা শুরু করেছে টেন্ডারবাজি,সি,এন,জি স্ট্যান্ড দখল, কমিটি বাণিজ্য এগুলোর পরিণতি ভবিষ্যতে ভালো হবেনা।

কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সম্মানিত সদস্য,রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,মোঃ-মোশারফ হোসেন শিহাব বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জীবনবাজী রেখে লড়াই করেছি। পাঁচবার জেলে খেটেছি। আমার দুটি কিডনি নস্ট হয়ে গেছে ইতিমধ্যে,আওয়ামী লীগ সরকার আমাকে বিদেশে গিয়ে চিকিৎসার জন্য পাসপোর্ট পর্যন্ত করতে দেয়নি এবং বাঁধাগ্রস্হ করেছে বিভিন্ন ভাবে। আওয়ামী লীগের পতনে সব দুঃখ ভুলে গিয়েছিলাম। কিন্তু আমার দলের জেলা সম্মেলন হচ্ছে অথচ আমাকে কাউন্সিলর করা হয়নি,এই দুঃখটা কার কাছে বলবো আমি।

আওয়ামী লীগ সরকারের সময় টানা ১৭ মাস জেলখাটা জেলা যুবদলের আহবায়ক,পদপ্রার্থী জনাবজনাবঃ- তারিকুল ইসলাম পার্নেল বলেন- আমি ছাত্রদলের সাবেক আহবায়ক,জেলা যুবদলের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আমাকে পর্যন্ত ভোটার করা হয়নি,জেলা যুবদলের অন্যতম কর্মীবান্ধব সমর্থক মোঃ–রুহুল আমিন বলেন,সম্মেলনে অনেক সাধারণ কর্মীদের কে কাউন্সিলর করলেও আমাকে করেনি ওনারা,আমি রাজপথে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার পরও মোঃ-শরীফুল আলম মাজহারুল ইসলাম গংরা আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী হিসেবে একটি মামলার আসামি করেছে। অথচ ওয়ান ইলেভেনসহ বড় কোনো আন্দোলন সংগ্রামে মোঃ-শরীফুল আলম মাজহারুল ইসলাম গংদেরকে আমরা পাইনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি চোখ হারানো বিএনপির তৃনমুল কর্মী মোঃ-জাহিদুল ইসলাম নিরব বলেন,আন্দোলন সংগ্রামে সামনের কাতারে থাকি,পুলিশের লাঠি ও গুলি খাই আমরা অথচ কাউন্সিলর হয় সুবিধাভোগীরা কিছু লোক।

তাদেরকে কাউন্সিলর না করা প্রসঙ্গে জেলা বিএনপি’র সভাপতি মোঃ-শরীফুল আলম বলেন, থানা কমিটিগুলোতে নির্ধারিতদেরকেই কাউন্সিলর করেছে। আর উপদেষ্টাদের কোনো ভোট নেই। এছাড়া যাদের দীর্ঘদিনের রাজনৈতিক ভাবে যোগাযোগ বিচ্ছিন্ন তারা মাঠে না থাকায় কাউন্সিলর করা হয়নি।

গুরুতর অভিযোগ উঠেছে একাধিক পদে থাকা জেলা বিএনপির সভাপতি মোঃ–শরীফুল আলমের তৃতীয়বারের মতো সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। তিনি কেন্দ্রীয় কমিটির ও সহ সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। একাধিক পদে থাকা গঠনতন্ত্রের পরিপন্থী বলে অভিযোগ করেছেন বিএনপি তৃণমূল সহ সাবেক জেলা ও উপজেলা কমিটিতে থাকা একাধিক নেতা। এ প্রসঙ্গে জনাবঃ–শরীফুল আলম বলেন,দলের চেয়ারম্যান বিশেষ কারণে দলের বৃহত্তর স্বার্থে একাধিক পদে থাকার অনুমোদন দিতে পারেন।

সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। দীর্ঘদিন পর হতে যাওয়া সম্মেলনকে কেন্দ্র করে দলের ভিতরে চলছে নানা সমীকরণ ও অনিয়মের গুঞ্জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd