• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা

দুর্গম থুইসাপাড়ায় আটকে পড়া ৪ পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করল বিজিবি

Reporter Name / ৮৬ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

কাইথাং খুমী, থানচি (বান্দরবান) প্রতিনিধি:

১০ জুলাই সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। গত ০৪ জুলাই ২০২৬ তারিখে ভ্রমণের উদ্দেশ্যে দুর্গম থুইসাপাড়া এলাকায় যাওয়া ৪ জন পর্যটক টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে আটকা পড়েন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস-এর নির্দেশনায় জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প হতে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পর্যটকদের জন্য নিরাপদ আশ্রয়, বিজিবি’র পক্ষ থেকে আহার, নিরাপত্তা ও অন্যান্য মানবিক সহায়তা নিশ্চিত করা

আবহাওয়া অনুকূল থাকা সাপেক্ষে আগামীকাল বিজিবি’র তত্ত্বাবধানে আটকে পড়া পর্যটকদের বিকল্পপথে থানচি ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা, ভূমিধস ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা, নিরাপদ আশ্রয় প্রদান, খাদ্য ও প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা বিধানে বিজিবি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd