• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাহিত্যে অনন্য আজকের জনকথার নির্বাহী সম্পাদক আশিক খান নিতু’র শুভ জন্মদিন কাল

Reporter Name / ৮০ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:
জনপ্রিয় গণমাধ্যম সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকার নির্বাহী সম্পাদক আশিক খান নিতু-এর জন্মদিন কাল ৩০জুন।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, বলিষ্ঠ নেতৃত্ব এবং সৃষ্টিশীল সাহিত্যচর্চার মাধ্যমে অল্প সময়ের ক্যারিয়ারেই তিনি গণমাধ্যম ও সংস্কৃতি জগতে এক পরিচিত নাম হয়ে উঠেছেন। তাঁর এই বিশেষ দিনে সহকর্মী, পাঠক, লেখক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।

Executive Editor হিসেবে আশিক খান নিতু গত ৫ বছর ধরে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকার সাথে কর্মরত আছেন। একই সাথে আজকালের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক জাতির আলো পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি হিসেবে ও তিনি
তাঁর গতিশীল নেতৃত্বে পত্রিকার সংবাদ পরিবেশনা ও সম্পাদকীয় নীতিতে এক নতুন মাত্রা যোগ হয়েছে। নিউজ রুমে তরুণ সাংবাদিকদের মেধা বিকাশ, দিকনির্দেশনা ও দক্ষ মেন্টর হিসেবে তাঁর ভূমিকা সর্বমহলে প্রশংসিত।পেশাদার সাংবাদিকতার পাশাপাশি একজন দক্ষ কবি ও সাহিত্যিক হিসেবেও আশিক খান নিতু অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাঁর চমৎকার ও গভীর জীবনবোধসম্পন্ন কবিতা পাঠকদের মাঝে ব্যাপক সমাদৃত। সাহিত্য ও সাংবাদিকতায় এই বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ প্রকাশনী ২০২৫ লেখক সেরা সম্মাননা’ লাভ করেন। এছাড়া ২০২৬ সালের বই মেলায় প্রকাশিত তাঁর নতুন কাব্যগ্রন্থটি পাঠক ও সমালোচকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে, যা তাঁর অল্প সময়ের ক্যারিয়ারে এক বিশাল অর্জন। জন্মদিন উপলক্ষে কাল পত্রিকার প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক, ব্যবস্থাপনা পরিচালক এবং বিভিন্ন বিভাগের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সহকর্মীরা আশিক খান নিতু-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত ও সাহিত্য জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। নির্বাহী সম্পাদক আশিক খান নিতু তাঁর বক্তব্যে সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকার সকল পাঠক, শুভানুধ্যায়ী এবং সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আপনাদের এই ভালোবাসাই আমাকে আগামী দিনে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার এবং নতুন কিছু লেখার অনুপ্রেরণা জোগাবে। আমরা সবাই মিলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে পাঠককে সেরা কন্টেন্ট উপহার দিতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd