• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈল স্বেচ্ছাসেবক দলের সম্মেলনের পরও কমিটি ঘোষণা হয়নি, আলোচনায় পলাশ-মনোয়ার-শাওনসহ কয়েকজন লোহাগাড়া সমিতি চট্টগ্রামের ত্রাণ বিতরণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতাঃ  বিচ্ছেদ সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম

ধর্মপাশায় আনিসুল হকের পক্ষে উঠান বৈঠক, সেলবরষ ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে নারী পুরুষ ভোটারদের ঢল

Reporter Name / ১৪১ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

 

রফিকুল ইসলাম টিটু ধর্মপাশা, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারণা। সেলবরষ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে স্থানীয় পুরুষ ও নারী ভোটারদের উদ্যোগে বিএনপির মনোনীত সুনামগঞ্জ–১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী আনিসুল হকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩ ঘটিকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তৌহিদ মিয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য আফজাল হোসেন স্বপন এবং মামুনুর রশিদ শান্ত।
মোঃ আলী সেলবরষ ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সভাপতি। অনুষ্ঠানটি ওয়াহিদুল ইসলামের
সঞ্চালনা, বক্তব্য রাখেন, সেলবরষ ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সুনা মিয়া, হামিদুল ইসলাম রতন, ওয়াহিদুল ইসলাম, শামসু আলম, মুখলেছুর রহমান ও নাছির উদ্দীন।

আরো উপস্থিত ছিলেন, নাজমুল ইসলাম তপু সাবেক আহ্বায়ক বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ, মুজাহিদ আহমেদ পাখি ১ নং সিনিয়র যুগ্ন আহবায়ক বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ, ধর্মপাশা উপজেলা কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক আমীন দোজা,
ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মনোয়ার হোসেন, সেলবরষ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সাকিবুর রহমান সাকিব সহ ,
যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা,

বক্তব্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বলেন,
অত্যাচার-অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় প্রয়োজন। উন্নয়ন, শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণ এবার পরিবর্তন চায়।

সুনামগঞ্জ–১ আসনের এমপি পদপ্রার্থী আনিসুল হক একজন সৎ, শিক্ষিত ও দায়িত্বশীল নেতা। এলাকার উন্নয়ন ও দুর্দশা দূরীকরণে তিনি জনগণের পাশে থাকবেন।

উঠান বৈঠকে নারী–পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
স্থানীয় ভোটাররা বলেন,
এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পথচলার জন্য ধানের শীষে ভোট দেবো।

বৈঠককে ঘিরে পুরো এলাকায় নির্বাচনী উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
ধানের শীষ প্রতীকের পোস্টার, লিফলেট ও ব্যানারে সাজানো হয় অনুষ্ঠানস্থল।
বক্তারা শেষে সবাইকে শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের অনুরোধ জানান।

উঠান বৈঠকের শেষ পর্যায়ে সকল নেতৃবৃন্দ ও উপস্থিত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আনিসুল হকের পক্ষে গণসংযোগ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd