• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

ধর্মপাশায় লুটপাট ও ভাংচুরের অভিযোগ

Reporter Name / ৩৫০ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে লুটপাট ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ১১ঘটিকায় গাছতলা বাজারে লুটপাট ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে বলে জানায়।ভুক্তভোগী দোকানদার জানু মুন্সি(৬০) বলেন, সকাল ১১ঘটিকার সময় আমার দোকানে ওতর্কিত হামলা চালায় বাজারের পাশ্ববর্তী জীংলিগরা গ্রামের বাবুল মিয়া পলাশ আবু লেইস মিয়া সহ ৭/৮ জন আমাকে আঘাত করে, আমার ক্যাশ থেকে নগদ দুই লাক টাকা নিয়ে যায়, আমার আত্মরক্ষার চিৎকার শুনে বাজারের লোকজন এসে আমাকে রক্ষা করে। প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম, বলেন আমি সকালে এসে আমার দোকান খুলে চা খেতে আসি তখন দেখি জিংলিঘরা গ্রামের বাবুল সহ আরো ৭/৮ জন লোক এসে এক সাথে জানুমুন্সির দোকানে হামলা করে এবং মালামাল ছিটিয়ে চরিয়ে ফেলে দেয়।বাবুল মিয়াকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি চিৎকার শুনে আসি , এসে দেখি দোকানে মালামাল এলোপাতাড়ি পরে আছে। তিনি আরো বলেন আমি গিয়েছি ফিরানোর জন্য,কিন্তু হয়ে গেলাম দোষী। ঘটনাস্থলে ধর্মপাশা থানার পুলিশ এসে ঘটনা পরিদর্শন করেন। পরে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তদন্ত করা হয়েছ ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পরিশেষে ভুক্তভোগী জানুমুন্সি বলেন এই ঘটনার সঠিক বিচার দাবি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd