• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জামালপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত সিলেটবাসীর জন্য ৩ সুখবর: ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন, সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে আসছে নতুন ট্রেন ময়মনসিংহের তিন উপজেলায় মোবাইল কোর্টের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কুড়িগ্রামের মেয়ে রেহানা পারভীন পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি, ‘আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬’ শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কটিয়াদীতে কৃষি প্রণোদনায় ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত প্রায় ১০ জন নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মা-মেয়েকে বেঁধে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালংকার লুট

ময়মনসিংহের তিন উপজেলায় মোবাইল কোর্টের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং ওজন ও পরিমাপে সঠিক মান নিশ্চিত করতে ময়মনসিংহের তিন উপজেলায় পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন, ময়মনসিংহের নির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অপরাধে একাধিক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শহীদুল ইসলাম সোহাগ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘নিউ স্বাদ বেকারি’তে অস্বাস্থ্যকর পরিবেশে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও নিম্নমানের উপকরণ ব্যবহার করে খাদ্যদ্রব্য প্রস্তুতের অপরাধে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
অন্যদিকে, ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সানজিদা রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর ও মুড়ি প্রস্তুত করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুটি কারখানাকে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এছাড়া, ধোবাউড়া সদর ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুকসুদুস সালেহীন ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ওই আইনের ২৯ ধারা লঙ্ঘনের দায়ে পৃথক দুটি মামলায় দুটি খুচরা জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানকে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
জেলা প্রশাসন, ময়মনসিংহ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং আইন লঙ্ঘন প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd