• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জামালপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত সিলেটবাসীর জন্য ৩ সুখবর: ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন, সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে আসছে নতুন ট্রেন ময়মনসিংহের তিন উপজেলায় মোবাইল কোর্টের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কুড়িগ্রামের মেয়ে রেহানা পারভীন পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি, ‘আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬’ শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কটিয়াদীতে কৃষি প্রণোদনায় ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত প্রায় ১০ জন নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মা-মেয়েকে বেঁধে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালংকার লুট

জামালপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) জেলা পুলিশ জামালপুরের আয়োজনে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সার্বিক সহযোগিতায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন। তিনি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভুক্তভোগীদের প্রতি সহানুভূতিশীল ও সেবামুখী মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ইয়াহিয়া আল মামুন।
সভায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সংঘটিত বিভিন্ন ধরনের জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ভুক্তভোগীদের দ্রুত ও সমন্বিত সেবা নিশ্চিত করা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান বৃদ্ধি এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় অংশগ্রহণকারীরা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় নিজ নিজ অবস্থান থেকে আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd