• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]

নরসিংদীতে পাট বীজ উৎপাদনকারী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৪৫৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে ২০২৫-২৬ অর্থবছরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন পাট বিভাগ কর্তৃক বাস্তবায়িত উন্নত প্রযুক্তি ভিত্তিক পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ (দ্বিতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় পাট বীজ উৎপাদনকারী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও পাট বিভাগ এর আয়োজনে আজ সকালে নরসিংদী সদর উপজেলা হল রোমে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এর সভাপতিত্বে ও সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মিতুন চাকমার পরিচালনায় কয়েক শতাধিক পাট চাষী প্রশিক্ষানার্থীদের মাঝে খাবার ও ব্যাগ সহ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। এসময় পাট চাষীদের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষক সালাউদ্দিন টিপু,সদর উপজেলা কৃষি সম্প্রাসরন কর্মকর্তা সাইফুল ইসলাম,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল জলিল, নরসিংদী জেলা জে ডি এ খোরশেদ আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd