• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

নিয়ামতপুরে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name / ২৬০ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (আন্তঃইউনিয়ন) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।
ফাইনাল খেলায় নিয়ামতপুর সদর ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করে ভাবিচা ইউনিয়নের। জাঁকজমকপূর্ণ এ ফাইনাল খেলা দেখতে দর্শকের উপচে পড়া ভীড় ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সময়ে খেলায় কোন দল গোল না পেলে খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। পেনাল্টি শুট আউটে ভাবিচা ইউনিয়ন ৪-২ গোলে নিয়ামতপুর সদর ইউনিয়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
আলোচনা সভায় প্রধান অতিথি (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, খেলাধুলা মানসিক বিকাশে সহায়তা করে। শারীরিক সুস্থতা ও মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে জানান তিনি।
পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd