• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ দেবী দুর্গার আগমন পাঁচবিবিতে সাঁওতাল জাতির অস্তিত্ব রক্ষায় করণীয় শীর্ষক কর্মশালা ও আলোচনা সভা আবারও কি নৌযান আর মানুষের কোলাহলে মুখর হবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী? ছোটগল্পঃ আনন্দিতার খোলাচিঠি জবির ছয় বাসে ওয়াই-ফাই, একসঙ্গে যুক্ত হতে পারবে ৩২ জন এমপি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে লেকের মশা নিধনে মাঠে নামল বিশেষ দল ফরিদপুর থানায় সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেফতার প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ

নীলফামারীর ডিমলায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

Reporter Name / ৩৯২ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা নিলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই কলোনি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তবে তিনি সংগঠনিক কাজে বাইরে থাকায় অনুষ্ঠানে আসতে পারে নি প্রধান অতিথির দায়িত্ব দেন উপজেলা আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানের কাছে তবে অধ্যক্ষ আব্দুস সাত্তার তিনি ওনার দায়িত্বশীল দের মাধ্যমে যানান ও বলেন
সমাজের সকল মানুষের জন্য এমন মহৎ উদ্যোগ গ্রহণ করায় যুব জামায়াতের নেতাকর্মীরা প্রশংসার দাবিদার। এ ধরনের কল্যাণমূলক কাজ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত
আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলা সহ-সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু, উপজেলা যুব জামায়াতের সভাপতি আশরাফুজ্জামান সাজু এবং ১০নং ছাতনাই কলোনি ইউনিয়ন জামায়াতের আমির ডা. মো. ফারুক হোসেন পাটোয়ারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. আতিকুর রহমান (আতিক) এবং সঞ্চালনায় ছিলেন মো. শিব্বির হোসেন (রুবেল)।

চিকিৎসা সেবা প্রদান করেন
ডা. মোহাম্মদ আতিকুল ইসলাম (এমবিবিএস)

ডা. সৈয়দ মাসুদ হোসেন

সহযোগী চিকিৎসক ডা. মোহাম্মদ ইদ্রিস আলী

রোগ নির্ণয়, প্রেসক্রিপশন, ও সার্বিক চিকিৎসা কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। প্রায় 180 জন সাধারণ ও দরিদ্র রোগীদের ভিড়ে ক্যাম্পটি মুখর হয়ে ওঠে। অনেক রোগী জানান, তারা এ উদ্যোগ থেকে বিশেষভাবে উপকৃত হয়েছেন এবং এ ধরনের কার্যক্রম আরও চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান বলেন
আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ এ সমাজে এমন যুবকদের পেয়েছি যারা মাদক ও অনৈতিক কাজে জড়িয়ে না পড়ে সমাজসেবায় এগিয়ে এসেছে। যুব জামায়াতের এ উদ্যোগ নিঃসন্দেহে একটি অনন্য দৃষ্টান্ত যা প্রমাণ করে
যুব জামায়াত হচ্ছে সাধারন মানুষের জন্য কাজ করার নিবেদিত প্রাণ।

সভাপতির বক্তব্যে ইউনিয়ন যুব বিভাগে সভাপতি মো. আতিকুর রহমান আতিক বলেন
আমরা সমাজের প্রতিটি কল্যাণকর কাজে অংশ নিতে চাই। ভবিষ্যতেও জনগণের কল্যাণে আরও ভালো উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। এ আয়োজনকে সফল করতে যারা যেভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা

পুরো অনুষ্ঠানটি আয়োজন করে যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১০নং ছাতনাই কলোনি ইউনিয়ন শাখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd