• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
  • [gtranslate]

নীলফামারী সদর হাসপাতালে গাছে পেরেক ঠুকে ব্যানার, পরিবেশের জন্য হুমকি

Reporter Name / ৫৭ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল চত্বরে বিভিন্ন গাছের কাণ্ডে পেরেক ঠুকে ব্যানার ও ফেস্টুন টানানোর অভিযোগ উঠেছে। পরিবেশবিদ ও সচেতন নাগরিকরা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করার পাশাপাশি পরিবেশের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতাল চত্বরে থাকা বেশ কয়েকটি বড় গাছের কাণ্ডে পেরেক ঠুকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রচারমূলক ব্যানার টানানো হয়েছে। এতে গাছের কাণ্ডে ক্ষত সৃষ্টি হচ্ছে এবং দীর্ঘমেয়াদে গাছের স্বাভাবিক জীবনচক্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
পরিবেশবিদদের মতে, গাছে পেরেক ঠোকার ফলে কাণ্ডে স্থায়ী ক্ষত তৈরি হয়। ওই ক্ষত দিয়ে ছত্রাক, ব্যাকটেরিয়া ও অন্যান্য রোগজীবাণু প্রবেশ করে গাছকে দুর্বল করে দিতে পারে। একই সঙ্গে পানি ও পুষ্টি পরিবহনের স্বাভাবিক প্রক্রিয়াও ব্যাহত হয়, যা একসময় গাছের মৃত্যুর কারণ হতে পারে।
স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের চত্বরে প্রকাশ্যে এ ধরনের কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। জেলা প্রশাসন, হাসপাতাল প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।
সচেতন মহলের দাবি, দ্রুত গাছ থেকে সব ব্যানার ও ফেস্টুন অপসারণ করে ভবিষ্যতে গাছে পেরেক ঠুকে প্রচারণা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।
পরিবেশ রক্ষায় দায়িত্বশীলদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সরকারি স্থাপনাসহ সব এলাকায় গাছের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd