• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আগামী মৌসুম থেকেই মিঠা পানিতে, মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে- কৃষি মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী একজন শিক্ষার্থী নীতি নৈতিকতায় সবার উর্দ্ধে যেন থাকে- জবি ভিসি ড. রইছ উদদীন বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা-কবিতা-গানেগানে “যমুনায় নৌভ্রমণ-২০২৬” উদযাপন নিয়ামতপুরে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও নেত্রকোণায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে মৎস্য খামারের পাহারাদারের লাশ উদ্ধার নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ মাদক-ইভটিজিংয়ে জিরো টলারেন্স- অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার ভারত কতটা নির্লজ্জ হলে অবৈধ সরকারকে আশ্রয় দেয়- খায়রুল কবির খোকন পাঁচবিবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নেত্রকোণায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা ​(নেত্রকোণা) প্রতিনিধি:

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আজ রবিবার (৯ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটি ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়।
​জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ড. রফিকুল ইসলাম হিলালী।
​সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, বাজার পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও তৎপর হওয়ার নির্দেশনা দেওয়া হয়।
​সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd