• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় পিআইবির ৩ দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে প্রতারণা: ভুয়া শালিকা সেজে টাকা আদায়, মূলহোতা গ্রেপ্তার নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫৪ জন গ্রেপ্তার পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত উত্তরা প্রেসক্লাবের নারী সদস্য নিউজ প্রেজেন্টার কুমি ক্যানসারে আক্রান্ত: চিকিৎসার সহায়তা চেয়ে আবেদন ছেলেকে জবাই করে হত্যার ৪১ দিন পর পিতাকে গুলি করে হত্যা সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজিসহ ৬ ডাকাত গ্রেপ্তার ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত ৫ জন খুলনায় নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে আছে পানি: বাড়ছে এডিস মশা ও ডেঙ্গু সংক্রমণের তীব্র আতঙ্ক ​

নেত্রকোণায় পিআইবির ৩ দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:

নেত্রকোণায় জেলা পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা অপরিহার্য। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি গুজব প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।”

তিন দিনের এই প্রশিক্ষণে মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, ভুয়া খবর শনাক্তকরণ ও ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন কলাকৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, এই প্রশিক্ষণ তাদের পেশাগত কাজে নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখার জন্য পিআইবি ও জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল সাংবাদিকের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd