মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা বিভাগ
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতা রোধে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন এবং সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন।এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন, সহ-প্রচার ও দাওয়াবিষয়ক সম্পাদক মুফতী আমানুল্লাহ, সদর থানার সহ-সভাপতি আব্দুল মান্নান, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোঃ আব্দুর রশিদ, খানজাহান আলী থানার জয়েন্ট সেক্রেটারি মোঃ নাজিম হাওলাদার নাঈম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ মাহদী হাসান মুন্না, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মেসবাহ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক সাব্বির রহমান শিবলী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস, এবং নেতা আঃ রহমান সিজান, আরাফাত শিকদার, আবু বকর, নুরুল করীম, মিরাজুল ইসলাম, তামিম মল্লিক, ইয়ামিন প্রমুখ।অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, পতিত ফ্যাসিস্টদের সকল ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে হবে। তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা রাজপথে থেকে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।