মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার ৩ নম্বর পদুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুল ইসলাম সিকদার। তিনি স্থানীয় জামায়াত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে সকলের কাছে সু-পরিচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির ফেসবুক পোস্টে তাঁর প্রার্থিতার বিষয়টি উঠে এসেছে। এসব পোস্টে তাঁকে পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় মানুষের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে ইউনিয়নের উন্নয়ন এবং জনকল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নুরুল ইসলাম সিকদার। পদুয়ার সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে ভূমিকা রাখতে চান তিনি।
তবে তাঁর প্রার্থিতার বিষয়ে দলীয় বা ব্যক্তিগতভাবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও পাওয়া যায়নি।