• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ডিমলার কৃষকদের অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সিংগাইরে গোল্ডকাপের ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা লোহাগাড়ায় স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ক্লাব কতৃক বইপাঠ ও হিস্ট্রি অলিম্পিয়াড-২৬ পরীক্ষা অনুষ্ঠিত আপন ভাইয়ের প্রতারণায় বাড়িছাড়া, রাস্তায় পড়ে ছিলেন অসুস্থ মহিদুল পাঁচবিবিতে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিস্থাপন উপলক্ষে দোয়া মাহফিল নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

পশ্চিমবঙ্গের বীরভূমে নব বিদ্যায়তন বিদ্যালয়ের বার্ষিক মিলন উৎসব ২০২৫ অনুষ্ঠিত

Reporter Name / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

 

সুলতানা সহেলি রহমান, পশ্চিমবঙ্গ থেকে:

পশ্চিমবঙ্গের বীরভূমের মুরারই বিধান সভার পাইকর থানার আমডোল গ্রামে। জনসংখ্যার নিরিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা নিতান্তই কম। মাত্র এক দু দুটো বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা নজর কাড়া। এমনই একটি বেসরকারি বিদ্যালয় নব বিদ্যায়তন। এবার তার নবম বর্ষপূর্তি উদযাপন হলো মহাসমারোহে। সকাল সাড়ে নটার সময় শিক্ষিকাদের সমবেত কণ্ঠে সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রারম্ভিক ভাষণ দেন বিদ্যালয়ের স্থপতি তথা সভাপতি কারিবুল সেখ। এই বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের কবিতা কথা গান ও নৃত্য পরিবেশন দর্শক সাধারণের প্রশংসা কুড়ায়। অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর ও সফল করেছে। শিক্ষিকা মেহেন্দি খাতুন, শেফালি আলম ও সুখী ঘোষের গান ও আবৃত্তি সবার হৃদয় মন জয় করে নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লব গড়াই, প্রাক্তন শিক্ষক ও গ্রাম পঞ্চায়েত প্রধান অনন্ত মজুমদার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর এন পাবলিক স্কুল (এইচ এস)র প্রধান শিক্ষক আবু তাহের সেখ ও আপনজন অতিথি দারুল হোদা ইসলামিক য়ুনিভার্সিটির ভাইস প্রিন্সিপাল কাম বেস ফাউন্ডেশন ও আল ফৌজ ইংলিশ মিডিয়ামের ডিরেক্টর মহ নাফি।আর এন পাবলিক স্কুলের সহকারী শিক্ষক রণজয় মন্ডলও বক্তব্য রাখেন। কথা কবিতা গান ও নাচে জমজমাট একটি সুন্দর অনুষ্ঠান প্রত্যক্ষ করলেন এলাকাবাসী। আগামী শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে এবং দুঃস্থ অসহায়দের নিখরচায় পাঠদানের জন্য নব বিদ্যায়তন পাশে থাকবে বলে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান।
এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের একটি সুন্দর কলম উপহার হিসেবে তুলে দেন আর এন পাবলিক স্কুলের পক্ষে মনিরুল হক ও রণজয় মন্ডল।
উপস্থিত অতিথিদের ব্যাজ ও গোলাপ কুঁড়ি দিয়ে বরণ করে নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আলহ্বাজ জাফর আলি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মতিয়ার রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd