মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম:
লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়া এলাকার যুবসমাজের সঙ্গে মতবিনিময় করেছেন পদুয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, রাজনীতিবিদ ও সমাজসেবক নুরুল ইসলাম সিকদার।
শনিবার, ১৪ নভেম্বর সন্ধ্যায় পদুয়া বাজার সংলগ্ন একটি টাফে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি এলাকার যুবসমাজের মতামত,সমর্থন ও পরামর্শ চান। জবাবে উপস্থিত যুবকেরা নুরুল ইসলাম সিকদারের প্রতি সমর্থন জানিয়ে তাঁকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার অনুরোধ জানান।
এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ভাবনা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।