লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ২০২৬ সালের এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলা হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এমপি।
এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহিম, বিএনপি নেতা হাবিবর রহমান পলাশ, বিএনপি নেতা আনিসুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “লেখাপড়া হচ্ছে জাতি গঠনের মাধ্যম, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষা ছাড়া কেউ চলতে পারে না।” তিনি শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।