মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া,চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী ২৫ ৬ নং ওয়ার্ডের অসহায় ও গরীব পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন আশরাফ রাজিয়া ফাউন্ডেশন।
আশরাফ রাজিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মুর্শেদুল ইসলাম বলেন – সমাজের প্রতি আমাদের সকলের কিছু দায়িত্ব ও দায় বদ্ধতা রয়েছে। এবিষয় মাথায় রেখে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের স্বপ্নের পথচলা আশরাফ রাজিয়া ফাউন্ডেশন। আমাদের বড়হাতিয়া আমতলীতে অনেক অসহায় ও দিন মজুর রয়েছে। সমাজের অসহায়,গরীব ও অসচ্ছল পরিবারের মুখে হাঁসি ফুটাতে আশরাফ রাজিয়া ফাউন্ডেশনের প্রথম পরিকল্পনা ২৫ পরিবারের মাঝে মাসিক একটা অনুদান দেওয়া। যেটার মাধ্যমে তাঁরা পরিবার পরিজন নিয়ে দু’বেলা খাবার শান্তিতে খেতে পারবেন। আজকের অনুষ্ঠানে আমার গর্ভধারণী মা মোছাম্মৎ রাজিয়া বেগম নিজেই ফাউন্ডেশনের শুভ সুচনা করেন। এই ফাউন্ডেশন লক্ষ্য সমাজের অসহায় পরিবারের পাশে দাড়াঁনো, গরীব মানুষের মেয়ে বিয়ে দেওয়া, শীতবস্ত্র বিতরণ, বিধবা ভাতা, চিকিৎসা, বৃক্ষ রোপণ সহ সামাজিক ও মানবিক কাজ করবে আশরাফ রাজিয়া ফাউন্ডেশন। আমি সকলের আন্তরিক দোয়া, ভালবাসা ও সহযোগিতা কামনা করছি।