• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কৃতিত্বের স্বাক্ষর রাখল সাঈদা রাইছা লাবীবা, এইচএসসিতে জিপিএ-৫ অর্জন বিশ্বনাথে সাংবাদিকের ওপর হামলা: আহত ৫, থানায় অভিযোগ পাটগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বুড়িমারী স্থল বন্দরে আমদানি ও রপ্তানিকারক এসোসিয়েশনের মতবিনিময় সভা সংসার সামলিয়ে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন গৃহিণী রীতি খাতুন সিংগাইরে হস্ত ও কুটির শিল্পপণ্য মেলা পরিদর্শন করলেন ডিসি পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড ২৫ অসহায় পরিবারের দায়িত্ব নিয়ে আশরাফ রাজিয়া ফাউন্ডেশনের শুভ সুচনা ডিমলায় জাতীয় ছাত্রশক্তিতে দুই শতাধিক শিক্ষার্থীর যোগদান হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও নবনির্বাচিত হুইপ জি কে গউছকে জামিউল কোরআন সুন্নী ফাউন্ডেশনের সংবর্ধনা

পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে চার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুরুজ্জামান (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার যাত্রাবাড়ী বাজার এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাঁকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত মো. নুরুজ্জামান পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের ভটপুর গ্রামের বাসিন্দা। তিনি আবুল কালামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামের নির্দেশক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd