• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোনায় ১১ কোটির বর্জ্য শোধনাগার এখন ময়লার ভাগাড়, পরিদর্শনে এমপি পাটগ্রামে ভারতীয় ষাঁড় আটক, ডিমলায় ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কটিয়াদীতে পাগলা শিয়ালের কামড়ে ৯ জন আহত যশোরের শার্শায় ফেনসিডিল মামলায় পাকশিয়ার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সাথে এসআরবি-১৪ এর নবাগত অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ ফুটপাতে সবুজের ফেরিওয়ালা বেলাল, কুড়ি বছর ধরে বিক্রয় করেন ফল-ফুলের চারা অসংখ্য গুনের গুনান্বিত ব্যক্তি ছিলেন মরহুম আলহাজ্ব শামসুল ইসলাম চৌধুরী; ৯ম মৃত্যু বার্ষিকীতে নুরুল ইসলাম সিকদারের বিনম্র শ্রদ্ধা সিলেট পুরাতন কারাগারের জায়গার ভবিষ্যৎ নির্ধারণে জনমতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে— ডক্টর এম এ মোশতাক জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন আযম খান সরকারি কমার্স কলেজের দুই কৃতি শিক্ষার্থী মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

পাটগ্রামে ভারতীয় ষাঁড় আটক, ডিমলায় ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় একটি ষাঁড় গরু আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। একই সময়ে নীলফামারীর ডিমলায় পৃথক অভিযানে ৬ পিস ইয়াবা, ৫ গ্রাম গাঁজা ও নগদ ১ হাজার ৪০০ টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ১৮ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল কোম্পানি কমান্ডার সুবেদার মো. খাদেমুল ইসলামের নেতৃত্বে পাটগ্রামের ক্যাম্পের পাড় এলাকায় অভিযান চালায়। এ সময় ডিএএমপি ৭/১৪-এস পিলার থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতের দিক থেকে বাংলাদেশি চোরাকারবারিদের একটি গরু নিয়ে আসতে দেখা যায়।
বিজিবি সদস্যরা চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা গরুটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভারতীয় একটি ষাঁড় গরু আটক করা হয়।
অন্যদিকে, ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালায় বালাপাড়া বিওপির টহল দল। হাবিলদার মো. মোজাম্মেল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন শ্রী মুকুল রায় (৪৫)। তিনি ঠাকুরগঞ্জ গ্রামের মৃত শিবেন্দ্র রায়ের ছেলে।
বিজিবি জানায়, তার দেহ তল্লাশি করে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ গ্রাম গাঁজা ও নগদ ১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।
দুটি পৃথক অভিযানে আটক ভারতীয় গরু ও উদ্ধারকৃত মাদকসহ মালামালের আনুমানিক মূল্য ৪৩ হাজার ২১৭ টাকা।
আটক মুকুল রায়কে উদ্ধারকৃত মাদকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ভারতীয় ষাঁড় গরুটির বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd