• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস মেলা আজ থেকে শুরু কবিতাঃ মুখোশ – কলমেঃ সাহেলা সার্মিন ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিনাজপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমন ধানের ক্ষতি, দুশ্চিন্তায় হাজারো কৃষক চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ফুলবাড়ীতে একসময় প্রাচীন জমিদারদের রাজত্ব, ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ ওয়েল জব্দ

ফুটপাতে সবুজের ফেরিওয়ালা বেলাল, কুড়ি বছর ধরে বিক্রয় করেন ফল-ফুলের চারা

Reporter Name / ৭৩ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
ফুটপাতের ওপর সারি সারি সাজানো সবুজ চারা গাছ। আম, জাম, লিচু, কাঁঠাল থেকে শুরু করে গোলাপ, জবা ও বকুল কী নেই সেখানে! এই সবুজের পসরা নিয়ে গত ২০ বছর ধরে পাঁচবিবি বড় মসজিদ গেটের সামনে বসছেন চারা বিক্রেতা বেলাল হোসেন।

বেলাল হোসেনের জন্ম নওগাঁ জেলার পাহাড়পুর সোমপুর বিহার এলাকায়। ছোটবেলা থেকেই গাছের প্রতি তার অগাধ ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই নিজ উদ্যোগে গড়েছেন একটি নার্সারি। নিজের নার্সারিতেই তিনি বিভিন্ন জাতের ফল-ফুলের চারা উৎপাদন করেন। বেলাল বলেন, তার নার্সারিতে সকল প্রকার দেশি-বিদেশি ফল ও ফুলের চারা পাওয়া যায়। ফলের মধ্যে উল্লেখযোগ্য হলো- আম, জাম, লিচু, কাঁঠাল, মাল্টা, কমলা, নারিকেল ও বরই। আর ফুলের মধ্যে রয়েছে- জবা, গোলাপ, মাধবীলতা, পলাশ, টগর, রজনীগন্ধা ও বকুলসহ বিভিন্ন প্রজাতির ফুল গাছের চারা। আর এসব চারা তিনি বিক্রি করেন একদম সুলভ মূল্যে।

তিনি বলেন, প্রায় ২০’বছর আগে থেকে পাঁচবিবি বড় মসজিদ গেটের সামনে ফুটপাতেই আমার নার্সারিতে উৎপাদন করা বিভিন্ন প্রকারের ফল-ফুলের চারা গাছ সুলভ মূল্যে বিক্রি করে আসছি। মানুষের হাতে কম দামে চারা তুলে দিতে পারলে ভালো লাগে।
স্থানীয়রা জানান, বেলালের কাছ থেকে চারা কিনে অনেকেই বাড়ির আঙিনা, ছাদ ও বাগান করছেন। তার চারার মান ভালো এবং দামও নাগালের মধ্যে হওয়ায় ক্রেতাদের কাছে তিনি বেশ জনপ্রিয়।

২০ বছর ধরে ফুটপাতে বসে সবুজ গাছের চারা বিক্রয় করায় বেলাল হোসেন এখন পাঁচবিবির মানুষের কাছে একজন পরিচিত হয়েছেন। তার এই উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd