মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম:
মরহুম এস,আই,চৌধুরী সাহেব ছিলেন স্বাধীনতা পরবর্তী প্রথম ইউপি নির্বাচনে অভিবক্ত সাতকানিয়া থানার পদুয়া ইউনিয়নের প্রথম দু’দুবার নির্বাচিত চেয়ারম্যান।
তরুণ বয়সে একজন সৎ,যোগ্য,বিচক্ষণ,স্পষ্টবাদী ন্যায় বিচারক হিসাবে পুরো জেলা জুড়ে ওনার সুনাম ছড়িয়ে পড়ছিল।
১৯৮৫ ইং দেশের প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে নবগঠিত লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হলেও দূর্ভাগ্যজনক হলে-ও সত্য যে জনগনের রায়কে উপেক্ষা করে ওনার বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছিল।
প্রতিষ্ঠাতা: সিএনএফ এ্যাসোসিয়েশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লোহাগাড়া স্থাপনে অন্যতম সহযোগীতাকারী,কামাল ইশকে মুস্তফা (সঃ) কমপ্লেক্স বাকলিয়া,পদুয়া আলহাজ্ব শামসুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়,উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় বিশেষ সহযোগীতা,পদুয়া বেগম জেবুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয়,এস.আই.চৌধুরী ফাউন্ডেশন পদুয়া বাজার সিকো শপিং কমপ্লেক্স টাওয়ার সহ অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।
পদুয়া গরু বাজার,কেরাণীহাট বাঁশ-গাছ বাজার প্রতিষ্ঠা এবং হাঙ্গর খাল খনন সহ বহূ সেবামূলক কাজ করে গেছেন।
দেশের বড় বড় স্থাপনা নির্মানে ওনার প্রতিষ্ঠিত সিকো গ্রুপ নির্মানকারী প্রতিষ্ঠান হিসেবে অনন্য ভূমিকা পালন করেন।
ওনার হাত ধরে বঙ্গবন্ধু সেতু(যমুনা বহুমূখী সেতু),কর্ণফূলী ৩য় সেতু,শীপ ইয়্যার্ট,আমদানি-রপ্তানি সহ বহুত প্রতিষ্ঠান গড়ে গেছেন।
মরহুম এস,আই,চৌধুরী সাহেবের ছেলেদের তত্বাবধানে দেশের সবচেয়ে বড় সেতু পদ্মা সেতু তৈরী,দেশের প্রথম টানেল কর্ণফুলীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল,বিবিয়ানা, ভেড়ামারা,রুপপুর,বাঁশখালী,মাতারবাড়ী,সহ বহুত বিদ্যুৎ প্লান্ট এর কাজ শেষ এবং অবশিষ্ট গুলোর কাজ চলমান রয়েছে।
এই ক্ষণজন্মা কৃতি সন্তান ১৬/০৯/২০১৪ ইংরেজি ৭৪ বছর বয়সে দুনিয়ার সফর শেষ করেন।
আল্লাহ পাক তাকে ভুলত্রুটি ক্ষমা করুন,ভাল কাজগুলোকে কবুল করুন,জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন আমিন।