লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ০২টি ভারতীয় গরু আটক করেছে। বিজিবি জানায়
০৪ অক্টোবর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)- এর অধীনস্থ ঝালংগী বিওপির বিশেষ টহলদল ভোরে সীমান্ত হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালতলী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০২টি ভারতীয় গরু আটক করে।
আটককৃত ভারতীয় গরুর সর্বমোট সিজার মূল্য- ২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার) টাকা। তিস্তা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।