• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দ্বিতীয় মেয়াদে গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন, রিয়াজুল ইসলাম পাঁচবিবিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ গাছের সঙ্গে প্রাইভেটকারের ভয়াবহ সংঘর্ষ: অল্পের জন্য প্রাণ রক্ষা পেলেন ৪ বন্ধু সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬: নারী ফাইনালে চ্যাম্পিয়ন থানচি চট্রগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দ্বিতীয় মেয়াদে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, করিম মাহমুদ লিমন বর্ণমালা একাডেমিক কেয়ারের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ডিবেটার্স ফোরাম চুনতির বিশেষ বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬: নারী ফাইনালে চ্যাম্পিয়ন থানচি

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায়, বান্দরবান সদর জোনের সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন ও সম্মিলিত ক্রীড়া পরিষদের সহযোগিতায় “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর নারী দলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) ২০২৬, রবিবার বান্দরবান সদর জেলা স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় বান্দরবান সদর উপজেলা বনাম থানচি উপজেলা।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে থানচি উপজেলা ২-০ গোলে বান্দরবান সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএ-৭৮২৪ লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস (পদাতিক), অধিনায়ক ৩৮ বিজিবি ও বলিপাড়া জোন কমান্ডার।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএ-৮২৩৮ লেঃ কর্নেল সায়েম আহমেদ পিএসসি (উপ-অধিনায়ক ২৮ ইবি), বিএ-৯৫১৩ মেজর সৈয়দ রবিউল ইসলাম (২৮ ইবি), বিএ-১১০৮৭ ক্যাপ্টেন মোঃ মহিবুল্লাহ (২৮ ইবি), বিএ-১১৬৮১ ক্যাপ্টেন কাজী সাদমান (২৮ ইবি), বিএ-১০২৭৪৯ ক্যাপ্টেন সামিউল ইসলাম এএমসি (আরএমও ২৮ ইবি), মোঃ হায়দার কবির (প্রিন্স) বাফুফে নির্বাচক চট্টগ্রাম এরিয়া, নুসরাত সাইমা জিনিয়া স্যাকমো উপ-সহকারী মেডিকেল অফিসার বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আজহারুল ইসলাম বাবুল সভাপতি সম্মিলিত ক্রীড়া পরিষদ বান্দরবান।

এছাড়াও খেলোয়াড়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রায় ২৫০-৩০০ জন দর্শক উপস্থিত ছিলেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দরভাবে ম্যাচটি সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd