• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন চিলমারী-রৌমারী-কোদালকাটি, নদীপাড়ের মানুষের আহাজারি- প্রতিমন্ত্রীর আশ্বাস একটি কলেজ তৈরি করা মহৎ উদ্যোগ- অধ্যাপিকা মাহফুজা হান্নান সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আটক উল্লাপাড়ায় মৎস্যজীবী সমিতির আয়োজনে দিনব্যাপী বনভোজন পালিত হাঁস জবাই করে খাওয়ার অভিযোগ, সালিশ চাইলে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের স্বজনদের পাশে মেয়র প্রার্থী সুজাতুর রেজা: আর্থিক সহায়তা ও সমবেদনা জ্ঞাপন নেত্রকোণায় MIST-এর বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটিক্স টিম MAVIROV-এর সম্মানার্থে বিশেষ সংলাপ লুটপাটের মিটার মানি না – রংপুরে নেসকোর বিরুদ্ধে বিক্ষোভ নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

পালিত হাঁস জবাই করে খাওয়ার অভিযোগ, সালিশ চাইলে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা

Reporter Name / ১৩ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের চৌধুরী পাড়া ৫ নং ওয়াডের মোঃ আতারুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির বাড়িতে পালিত কয়েকটি  হাঁস ধরে জবাই করে খেয়ে ফেলে প্রতিবেশী পক্ষ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার স্থানীয় ইউনিয়ন সদস্য মোঃ আবুল কালামকে (হুদুম) বিষয়টি অবগত করে বিচার চান।  ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় ইউপি সদস্য আবুল কালাম বিষয়টি সমাধান না করে উল্টো প্রতিপক্ষকে উস্কানি দিয়ে থাকেন।যার পরিপ্রেক্ষিতে ঘটনার সাতদিন পর ০৭ আগস্ট শুক্রবার আনুমানিক রাত ১০ টার সময় অভিযুক্ত পক্ষ ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী পরিবারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ভুক্তভোগী পরিবারের মোঃ আতারুল রহমান (৬০) মোঃ সাকিব  ইসলাম (৩০) মোছাঃস্নৃতি আকতার (২৫) মোঃরাকিব হোসেন সহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলায় মোঃনুরুজ্জামান (৫০) মোঃআলি হোসেন (৩৫) মোঃআতিয়ার (২৮) মোঃমোরসালিন (২৬) মোঃআমিন( ২৪) মোছা: আলেয়া (৫০) মোছাঃজহুরা (৩৫)  সহ আরও অজ্ঞাতনামা কয়েকজন অংশ নেন। হামলাকারীদের বিরুদ্ধে আইনগতব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন  ভুক্তভোগী পরিবার।স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত সন্ত্রাসী হামলার উস্কানীদাতা ইউপি সদস্য মোঃ আবুল কালাম  বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর।তার বিরুদ্ধে নীলফামারী সদর থানায় কয়েকটি মামলা চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd